সিলেটে শ্রুতি পিঠা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের মীরের ময়দান এলাকার শ্রীহট্ট সংস্কৃত কলেজে অনুষ্ঠিত হয়েছে শ্রুতি পিঠা উৎসব। গতকাল শুক্রবার সকাল আটটায় বাঁশির মাধ্যমে সপ্তসুরের আহ্বানে অনুষ্ঠান উদ্বোধন করেন আবৃত্তিকার রবিশঙ্কর মৈত্রী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মাহামুদ। দিনব্যাপী অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গান, আবৃত্তি, নৃত্য ও বাউলগানের আসর অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় দ্বিতীয় পর্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। স্বাগত বক্তব্য দেন শ্রুতির সদস্যসচিব সুকান্ত গুপ্ত।