সিলেটে সঞ্জীব চৌধুরীকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী ছিল গত শনিবার। এ উপলক্ষে সিলেট নগরের সারদা হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘সবুজ দ্বীপে মরণ ঘাঁটি ভালো লাগে না’। সন্ধ্যা সাড়ে সাতটায় সম্মিলিত নাট্য পরিষদের মহড়াকক্ষে কয়েকজন সঞ্জীব অনুরাগীর উদ্যোগে এ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে শিল্পী সঞ্জীব চৌধুরীর গাওয়া ‘আমি ঘুরিয়া ঘুরিয়া’, ‘ঝাঁকে ঝাঁকে মাছের খেলা’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’, ‘রিকশা’, ‘হৃদয়ের দাবি’ প্রভৃতি গান পরিবেশন করেন সিলেটের শিল্পী অরূপ বাউল, উজ্জ্বল চক্রবর্তী প্রমুখ। সিলেট প্রতিনিধি