সিলেটে সব রেস্তোরাঁ ধূমপানমুক্ত ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলার সব রেস্তোরাঁ ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার ঢাকা আহ্ছানিয়া মিশন ও বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। সিলেট জেলা পরিষদ মিলনায়তনে গতকাল সকালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি আতাউর রহমান। প্রধান অতিথির বক্তৃতা করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) শেখ মতিয়ার রহমান। আরও বক্তৃতা করেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব এম রেজাউল করিম সরকার, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান প্রমুখ।