সিলেটে সাংবাদিক হত্যা মামলায় অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাপ্তাহিক ২০০০-এর সিলেট প্রতিনিধি ফতেহ ওসমানী হত্যা মামলায় ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মঈদুল ইসলাম গতকাল মঙ্গলবার অভিযোগ গঠন করেন। আগামী ১৯ জুন থেকে বিচারকাজ শুরু হবে।

 আদালতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ফতেহ ওসমানী ২০১০ সালের ১৮ এপ্রিল রাতে সিলেট নগরের দলদলি চা-বাগানের রাস্তায় সন্ত্রাসী হামলার শিকর হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ এপ্রিল তিনি মারা যান। এ ঘটনায় তাঁর ভাই ফরহাদ আল মতিন বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ হত্যাকারীদের শনাক্ত করে গত বছরের ১৯ জুলাই আদালতে অভিযোগপত্র দেয়।

অভিযুক্ত আসামিরা হলেন সুনামগঞ্জের সাদ্দাম হোসেন, জৈন্তাপুরের কাশেম আলী, স্বপন মিয়া, কিশোরগঞ্জের ফয়সল আলম এবং সিলেট নগরের উত্তর বালুচরের শাহ আলম ও সুমন মিয়া।