সিলেটে সাংবাদিকের বাসার শয়নকক্ষে গুলিবর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক দি ইনডিপেন্ডেন্ট পত্রিকার সিলেটের স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমানের বাসায় অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করেছে। গুলি জানালার কাচে লাগায় পরিবারের সদস্যরা অক্ষত রয়েছে। গত রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। সাংবাদিকের পরিবার ও পুলিশ সূত্র জানায়, সিলেট নগরের মাছুদিঘিরপাড় এলাকায় মাহবুবুর রহমানের ‘স্বপ্নীল’ ৫১/১ নম্বর বাসার তৃতীয় তলার শয়নকক্ষের জানালা লক্ষ্য করে দুটি গুলি করে দুর্বৃত্তরা। গুলি দুটি জানালার কাচ ভেদ করে লক্ষ্যভ্রষ্ট হয়। রিপন প্রথম আলোকে জানান, রাত পৌনে দুইটার দিকে গুলির শব্দ শুনে তাঁর ঘুম ভাঙে। তবে কে বা কারা গুলি করেছে বা কী কারণে গুলি করল, তা তিনি ধারণা করতে পারছেন না।