সিলেটে সাত দিনব্যাপী নাট্য প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটরিয়ামে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘নাট্য প্রদর্শনী’। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উৎসবের উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব সারা যাকের। প্রধান অতিথির বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের উদ্যোগে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী। এ ছাড়া সংগঠনের প্রধান পরিচালক অরিন্দম দত্ত, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত প্রমুখ বক্তৃতা করেন। এ পর্বে চলতি বছর একুশে পদক পাওয়া তিন গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন সুষমা দাস (শিল্পকলা-সংগীত), জামিলুর রেজা চৌধুরী (বিজ্ঞান ও প্রযুক্তি) এবং সৈয়দ আব্দুল্লাহ্ খালিদ (শিল্পকলা-ভাস্কর্য)। জামিলুর রেজা চৌধুরী সশরীরে উপস্থিত হতে না পারলেও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। এ ছাড়া একই সময় সংগঠনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয় সিলেটের প্রবীণ নাট্যব্যক্তিত্ব নিজামউদ্দিন লস্কর এবং বাউল আবদুর রহমানকে।