সিলেটে সিএনজি ও পেট্রল পাম্পে ধর্মঘট এক সপ্তাহ স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রল পাম্পে গতকাল শনিবার থেকে ধর্মঘট ডেকে আবার এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। সিএনজি স্টেশনে হামলা ও ভাঙচুরের মামলার আসামি গ্রেপ্তারের আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করা হয়। সিলেট বিভাগীয় সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা জানান, আসামি গ্রেপ্তারে পুলিশ সময় চাওয়ায় ধর্মঘট এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়। ৫ সেপ্টেম্বর নগরের শিবগঞ্জ এলাকায় সিএনজি স্টেশনে চাঁদার দাবিতে হামলা ও ভাঙচুর হয়। এ ঘটনায় জেলা ছাত্রলীগের সহসভাপতি সেলিম চৌধুরীসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হলেও পুলিশ আসামি গ্রেপ্তার করছিল না। আসামি গ্রেপ্তারের দাবিতে গত মঙ্গলবার থেকে সিএনজি স্টেশন ও পেট্রল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়। ওই দিন রাতেই ৭২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের সময় বেঁধে দিয়ে ধর্মঘট প্রত্যাহার করা হয়।