সিলেটে সুজনের কর্মশালা অনুষ্ঠিত
সিলেটে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন: নাগরিক অধিকার ও দায়িত্ব’ শীর্ষক বিভাগীয় কর্মশালা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের সমেঞ্চলনকক্ষে কর্মশালায় প্রধান ছিলেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালার আলোচনা পর্ব সমন্বয় করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার ও সিলেট জেলার সাধারণ সম্পাদক জিয়াউস শামস।
বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য শুধু রাজনৈতিক দল নয়, সব নাগরিককে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করতে হবে।’
কর্মশালার একপর্যায়ে উপস্থিত হন সিলেট সিটির মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি নির্বাচনের আগে সুজন-টিআইবির মুখোমুখি অনুষ্ঠানের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘আমাকে নিমন্ত্রণ দেওয়া হয়নি। কিন্তু নিজের তাগিদ থেকেই আমি এসেছি। করপোরেশনকে দুর্নীতিমুক্ত রাখতে ও নাগরিকদের জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপ দিতে আমি সবার সহায়তা চাই।’