সিলেটে সুবিধাবঞ্চিত কিশোরীদের ‘শাইনিং’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘কিন স্কুল’ উদ্যোগের মধ্য দিয়ে সমাজের সুবিধাবঞ্চিত শিশু-কিশোরেরা পড়াশোনার পাঠ নিচ্ছে। কিন স্কুলের কিশোরী শিক্ষার্থীদের হস্তশিল্পসহ বুটিক প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছেন নারী উদ্যোক্তা তাহেরা বেগম স্বপ্না। সুুবিধাবঞ্চিত কিশোরীদের প্রশিক্ষণের নাম দেওয়া হয়েছে ‘শাইনিং’। প্রথম পর্যায়ে ১৫ জন কিশোরীর প্রশিক্ষণ শুরু উপলক্ষে গত শনিবার বিকেলে শাইনিং আনুষ্ঠানিক উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ উদ্দিন।