সিলেটে সেনাবাহিনীর ইউনিফর্ম পরে প্রতারণা, দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) সিলেট দপ্তরের ফটকে সেনাবাহিনীর ইউনিফর্ম পরে প্রতারণার অভিযোগে দুজনকে আটক করেছে র‌্যাব। গত বুধবার রাতে সিলেটের মেজরটিলা এলাকায় র‌্যাব-৯ দপ্তরের ফটক থেকে দুজনকে আটক করা হয়।গতকাল বৃহস্পতিবার সংবাদ সমেঞ্চলনের মাধ্যমে ঘটনার বর্ণনা দেয় র‌্যাব। আটক ব্যক্তিদের উপস্থিতিতে সংবাদ সমেঞ্চলনে বলা হয়, রাত সাড়ে ১০টায় র‌্যাব-৯-এর দপ্তরে সেনাবাহিনীর পোশাক পরা এক যুবক নিজেকে ক্যাপ্টেন বলে পরিচয় দেন। এ সময় সেনাবাহিনীর একটি ব্যাগ ও একজন নারী তাঁর সঙ্গে ছিলেন। তিনি ওই নারীকে তাঁর শাশুড়ি বলে পরিচয় দিয়ে র‌্যাব-৯ দপ্তরে প্রবেশ করতে চান। এ সময় তাঁর কথাবার্তায় সন্দেহ হলে ফটকে কর্তব্যরত র‌্যাব সদস্যরা তাঁর পরিচয়পত্র দেখতে চান। পরিচয়পত্র দেখে র‌্যাব সদস্যরা প্রতারণার বিষয়টি টের পান। তাৎক্ষণিক তাঁকে আটক করলে যুবক প্রতারণার কথা স্বীকার করেন।সংবাদ সমেঞ্চলনে বলা হয়, সিলেটে জালালাবাদ সেনানিবাসের পার্শ্ববর্তী এলাকা গ্রীনবাহুবল আবাসিক এলাকার বাসিন্দা ওই যুবকের নাম গোলাম আজাহার চৌধুরী (১৯)। আজাহার ইতিপূর্বে সেনাবাহিনীর সৈনিক পদে যোগদানের জন্য তিনবার পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হননি। র‌্যাবের কাছে তিনি স্বীকার করেন যে সমপ্রতি বটেশ্বর এলাকায় ‘আর্মি স্টোর’ থেকে সেনাবাহিনীর ইউনিফর্ম কিনে ভুয়া একটি পরিচয়পত্র তৈরি করেন। আজাহারের এলাকায় খোঁজ নিয়ে র‌্যাব জেনেছে প্রায় দুই বছর ধরে এলাকায় সেনাবাহিনীর একজন কর্মকর্তা পরিচয় দিয়ে তিনি প্রতারণামূলকভাবে বিভিন্ন সুবিধা ভোগ করে আসছিলেন। তাঁকে সেনাবাহিনীর ইউনিফর্ম কেনায় সহযোগিতাকারী মিসবাহ আহমদ (২০) নামে আরেক যুবককেও আটক করা হয়েছে।