সিলেটে সেপটিক ট্যাংকে পড়ে দুই যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় গতকাল রোববার শৌচাগারের সেপটিক ট্যাংকে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ মাদানী মহল্লা গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসীর কয়েকজন ও মারা যাওয়া দুই যুবকের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল ভোরে ওই গ্রামের মলিক মিয়ার ছেলে আইনুল ইসলাম (২৩) শৌচাগারে যান। এ সময় তাঁর হাতে থাকা মুঠোফোনটি সেপটিক ট্যাংকে পড়ে যায়। মুঠোফোনটি উদ্ধার করতে আইনুল স্লাব তুলে মই দিয়ে ট্যাংকে নামার চেষ্টা করেন। গ্যাসের বিষক্রিয়ায় আইনুল অজ্ঞান হয়ে ট্যাংকের ভেতরে পড়ে যান। একপর্যায়ে আইনুলের চিৎকারে তাঁর চাচাতো ভাই হেলাল আহমদ (৩৭) ছুটে যান। আইনুলকে উদ্ধার করতে হেলাল ট্যাংকে নেমে পড়েন। এরপর হেলালও অচেতন হয়ে পড়েন। পরিবার ও আশপাশের লোকজন ছুটে গিয়ে তাঁদের উদ্ধার করেন। ততক্ষণে তাঁরা মারা যান। বাদ জোহর ঢাকা দক্ষিণ মাঠে তাঁদের জানাজা হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁদের দাফন সম্পন্ন হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন প্রথম আলোকে জানান, স্থানীয়ভাবে বিষয়টি তাদের (পুলিশ) জানানো হয়েছে।