সিলেটে সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের মইনুদ্দিন আদর্শ মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে গতকাল দুপুরে ‘ভাষা আন্দোলন হইতে স্বাধীনতার যুদ্ধ’বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক পার্থ সারথী নাগের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজ অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন। অধ্যাপক মাহবুবুর রউফের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন অধ্যাপক হেনা সিদ্দিকী, অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর ও শিক্ষক আজির উদ্দিন। স্বাগত বক্তব্য দেন শিক্ষক সৈয়দা ফাতেমা সুলতানা।