সিলেটে সেরা পাঁচ যুব সংগঠক পেলেন সনদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আত্মকর্মী যুবশক্তি—টেকসই উন্নয়নের মূল ভিত্তি’ স্লোগানে জাতীয় যুব দিবসে ঘোষিত যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট বিভাগের শ্রেষ্ঠ পাঁচ যুব সংগঠকের নাম ঘোষণা করা হয়েছে। শ্রেষ্ঠ পাঁচজনের মধ্যে তিনজনই সিলেট জেলার।

গতকাল মঙ্গলবার সকালে সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে বিভাগের পাঁচজনের নাম ঘোষণা করে তাঁদের হাতে সনদ ও ক্রেস্ট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

সিলেটের অনন্যা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শারমিন কবির ও ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা সভাপতি মো. সাদিকুর রহমান সেরা যুব সংগঠক এবং সিলেটের মোনালিসা লেডিস ট্রেইলার্সের পরিচালক ফরিদা আলম, মৌলভীবাজারের মনিপুরি বুটিক অ্যান্ড ফ্যাশন গ্যালারির পরিচালক সানজিদা সিনহা ও সুনামগঞ্জের জান্নাত অ্যাগ্রো ফিশারিজের পরিচালক মো. মিজানুর রহমান সেরা আত্মকর্মী নির্বাচিত হয়েছেন।