সিলেটে স্কুলছাত্র খুনের ঘটনায় একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে স্কুলছাত্র সাইদুল ইসলাম খুনের ঘটনায় গতকাল শুক্রবার একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম লাবণী আহমদ।পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে সিলেট নগরের বাদামবাগিচা এলাকা থেকে লাবণীকে (১৮) গ্রেপ্তার করা হয়।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, প্রাথমিক তদন্তে এই হত্যাকাণ্ডে লাবণীর জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।গত বুধবার নগরের বাদামবাগিচা খেলার মাঠে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাইদুল গুরুতর আহত হয়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন সে মারা যায়।