সিলেটে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধাসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জের ওসমানীনগর ও দক্ষিণ সুরমা উপজেলার অতির বাড়ি নামক স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মহাসড়ক পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে পেট্রলপাম্পের কাছে এক দুর্ঘটনায় মইনউদ্দিন (২০) নামে এক তরুণ নিহত হন। তিনি সিলেটের দক্ষিণ সুরমার রাজাপুর গ্রামের আকবর আলীর ছেলে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি ভাঙচুর করেন এলাকার লোকজন। পরে বিক্ষুব্ধ লোকজন ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে রাত সাড়ে আটটা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাইওয়ে পুলিশের উপপরির্শক (এসআই) কামালউদ্দিন জানান, লাশ উদ্ধার করে পরিবারের জিমঞ্চায় দেওয়া হয়েছে। ট্রাকটি জব্দ করে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা করা হয়েছে।এদিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার অতির বাড়ি নামক স্থানে গতকাল শুক্রবার সকাল আটটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে ব্যক্তিগত গাড়ি ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে আজিজুন নেছা (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হন। এতে অটোরিকশার চালকসহ দুজন আহত হয়েছেন। তাঁদের বাড়ি বিশ্বনাথের আতাপুর গ্রামে।