সিলেটে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে র‌্যাপিড অ্যাকশন ব্যাটা-লিয়নের (র‌্যাব-৯) সদস্যরা অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি ও মাদকদ্রব্যসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গত রোববার রাত সাড়ে ১০টায় র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারের আলী আহমঞ্চদ কোলোনিতে অভিযান চালায়। এ সময় একটি হত্যা মামলার সন্দেহ ভাজন আসামি রুবেল মিয়াকে (২০) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত যুবকের বাড়ি সিলেট সদর উপজেলার দলইপাড়া গ্রামে। তাঁকে সিলেটের শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া র‌্যাবের অন্য আরেকটি দল বেলা পৌনে দুইটায় সিলেটের জকিগঞ্জ উপজেলার শুভাকান্দি গ্রামে অভিযান চালায়। এ সময় ৩৬ বোতল ফেনসিডিলসহ মো. হায়াত আলীকে (৪৫) গ্রেপ্তার করে। হায়াত আলীর বাড়ি উপজেলার লোহারমহল গ্রামে। তাঁকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন।