সিলেটে হত্যা মামলার রায়ে চারজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোলাপগঞ্জের সাইদুল হত্যা মামলার রায়ে চারজনকে যাবজ্জীবন ও একজনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে সিলেটের বিভাগীয় বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম হোসেন এ রায় দেন। যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন—গোলাপগঞ্জ উপজেলার ডামপাল গ্রামের রুবেল মিয়া, ফারুক মিয়া, গেদু মিয়া ও লেচু মিয়া।