সিলেটে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের দক্ষিণ সুরমায় একটি হত্যা মামলার রায়ে দুজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইফতেখার বিন আজিজ গতকাল সোমবার এ রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া দুজন হলেন দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের খতিরা গ্রামের ফজর আলী ও বশির আলী। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ফয়জুল আলীও একই গ্রামের বাসিন্দা। এ ছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলায় অপর ১০ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২ মার্চ বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে জালালপুর ইউনিয়নের খতিরা গ্রামে দুই পক্ষের সংঘর্ষের জের ধরে সুরুজ আলী খুন হন। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই বাবুল আলী বাদী হয়ে ৩ মার্চ ১৪ জনকে আসামি করে দক্ষিণ সুরমা থানায় হত্যা মামলা করেন।