সিলেটে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে একটি হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারদণ্ড ও অর্থদণ্ড হয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (তৃতীয় আদালত) মো. মঞ্জুরুল হক খান গতকাল বুধবার এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত পাঁচজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরও দুই বছর বিনাশ্রম কারদণ্ড দেওয়া হয়।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন: সিলেটের দক্ষিণ সুরমার লক্ষ্মণ মালাকার, সুনামগঞ্জের সাচনা গ্রামের শুভ ভট্টাচার্য, সিলেট নগরের কোয়ারপারের ওয়াহাব কাইয়ুম, শেখঘাটের শোয়েব আহমদ ও খুলিয়াপাড়ার কামাল মিয়া। ১৯৯৯ সালের ১৯ নভেম্বর সিলেট নগরের মির্জা জাঙ্গালের বাসা থেকে ডেকে নিয়ে ঝুটন মজুমদারকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ঝুটনের ভাই লিটন মজুমদার বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ছয়জনকে অভিযুক্ত করে ২০০০ সালের ২ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযুক্ত এক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেওয়া হয়।