সিলেটে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জ উপজেলার ওসমানীনগরে হত্যার দায়ে দুই ভাইসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) মিঞা মোহা. আলি আকবার আজিজী এ রায় দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হচ্ছেন, ওসমানীনগর থানার ধনপুর গ্রামের আবদুল মতিন, তাঁর ভাই আবদুল আজিব, একই গ্রামের মাসুক মিয়া ও মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল গ্রামের তেরা মিয়া। এঁদের মধ্যে তেরা মিয়া পলাতক রয়েছেন। চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায়ের সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০০৬ সালের ২১ এপ্রিল বিকেলে আসামিরা মাত্র ১০০ টাকা পাওনা আদায় করতে গিয়ে ওসমানীনগরের ধনপুর গ্রামের শিসন মিয়াকে (২২) কুপিয়ে হত্যা করেন।