সিলেটে হত্যার দায়ে যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে হত্যা মামলায় গতকাল সোমবার এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সিলেট আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১১ নভেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুর গ্রামের মাদক ব্যবসায়ী সৈয়দ আবদুল কাহারের নেতৃত্বে একই গ্রামের সৈয়দ আবদুল আলীর (২৮) ওপর হামলা চালায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই সৈয়দ হুসেন মিয়া ১১ জনকে আসামি করে মামলা করেন। দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসান গতকাল রায়ে কাহারকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া অপর আসামি সৈয়দ বাদশা মিয়াকে (৩৭) দুই বছরের সশ্রম কারাদণ্ড ও নয়জনকে বেকসুর খালাস দেওয়া হয়।