সিলেটে হাওর কনভেনশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে গতকাল রোববার বিশেষ হাওর কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল চারটায় হাওর উন্নয়ন পরিষদের উদ্যোগে এ কনভেনশন হয়।সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ আবদুল মজিদ, মতিউর রহমান, উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সাব্বির আহমদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা শাহারিয়ার। মোস্তাফা জব্বার বলেন, ‘হাওরাঞ্চলের ২২ জন সাংসদ আছেন, অথচ হাওর উন্নয়ন বোর্ড আজ পর্যন্ত আলোর মুখ দেখছে না। হাওরাঞ্চলের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে।