সিলেটে হামলায় আহত যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট শহরতলির ইসলামপুরে দুর্বৃত্তের হামলায় আহত সৌদি আরব প্রবাসি দেলোয়ার হোসেন (২৫) মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এলাকাবাসী সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় দেলোয়ার ইসলামপুরের চামেলীবাগের বাসা থেকে বের হন। রাত সাড়ে ১০টার দিকে ইসলামপুরের দুই নম্বর সড়কের গলির ভেতরে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রবিউল হক বলেন, ‘দেলোয়ারের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে মাথার পেছনের অংশ মারাত্মক জখম হয়েছে।’