সিলেটে হিজবুত তাহ্রীরের আরও এক কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহ্রীরের আরও এক কর্মীকে গতকাল মঙ্গলবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মোহাম্মদ শরীফ। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র। জিজ্ঞাসাবাদে তিনি হিযবুত তাহ্রীরের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম জানান, গতকাল বিকেলে ক্যাম্পাসে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন শরিফ। এতে সাধারণ শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তাঁরা শরীফকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ক্যাম্পাসে গিয়ে শরীফকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।