সিলেটে হিজবুত তাহ্রীরের কর্মী সন্দেহে আরও তিন ছাত্র আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের সুরমা এলাকার একটি মেস থেকে নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী সংগঠন হিজবুত তাহ্রীরের কর্মী সন্দেহে আরও তিনজন ছাত্রকে আটক করা হয়েছে। শুক্রবার হিজবুত তাহ্রীরের প্রচারপত্র বিলি করার সময় গ্রেপ্তার হওয়া সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের সহপাঠী হিসেবে পুলিশ গতকাল শনিবার ওই তিনজন ছাত্রকে আটক করে।কোতোয়ালি থানা সূত্র জানায়, শুক্রবার বাদ জুমা নগরের দরগা গেট এলাকায় প্রচারপত্র বিলি করার সময় আটক তিনজন ছাত্র হলেন তাহসিন জামান, শাহদাত হোসেন ও আবু তাহের। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুলতানউদ্দিন জানান, আটক তিনজনই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র।এর আগে শুক্রবার নগরের দরগা গেট এলাকা থেকে গ্রেপ্তার হন বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড জিওরিসোর্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফরহাদ চৌধুরী ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী প্রথম অলোকে জানান, শুক্রবার প্রচারপত্র বিলির সময় গ্রেপ্তার হওয়ায় দুই ছাত্রের দেওয়া তথ্যমতে তাঁদের সহপাঠী ওই তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে। হিজবুত তাহ্রীরের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়ে পুলিশ নিশ্চিত হলে পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হবে।