সিলেটে হিযবুত তাহরীরের কর্মী সন্দেহে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরে গতকাল শুক্রবার ভোরে হিযবুত তাহরীরের তিন কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁদের একজনের বাসা থেকে হিযবুত তাহরীরের বেশ কিছু প্রচারপত্র, ল্যাপটপসহ কয়েকটি সিডি জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ভোর চারটার দিকে নগরের আম্বরখানা এলাকার তরঙ্গ আবাসিক এলাকার একটি বাসা থেকে রিদওয়ান হোসাইনকে (২১) পুলিশ গ্রেপ্তার করে। এ সময় তাঁর বাসা থেকে হিযবুত তাহরীরের প্রচারপত্র, ল্যাপটপ ও সিডি উদ্ধার করা হয়। তিনি স্থানীয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এরপর নগরের তাঁতীপাড়া থেকে আবদুল্লাহ আল মুনাফ (৩৫) ও শাহপরান এলাকা থেকে জুনেদ আহমদকে (২০) হিযবুত তাহরীরের কর্মী সন্দেহে গ্রেপ্তার করে পুলিশ।