সিলেটে হিযবুত তাহ্রীরের হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের হামলায় গতকাল শুক্রবার এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বেলা পৌনে তিনটার দিকে ২০ থেকে ২৫ জন হিযবুত তাহ্রীরের কর্মীরা শাহি ঈদগাহের বক্ষব্যাধি হাসপাতালের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করে। এ সময় কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বেণু চন্দ্র দের নেতৃত্বে একদল পুলিশ তাদের বাধা দেয়। পরে মিছিলকারীরা হাত মাইক দিয়ে এএসআই বেণুর মাথায় আঘাত করে। এ ছাড়া তাদের এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপে দুজন পথচারী আহত হয়।