সিলেটে হোটেলের এমডি খুনের ঘটনায় এক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে হোটেল অনুরাগ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতিকুর রহমানের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে পুলিশ শেখ মোহাম্মাদ আকাশ ওরফে বুলবুল (৩০) নামের ওই ব্যবসায়ীকে নগরের বারুতখানা এলাকা থেকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুলবুলকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আজ মঙ্গলবার আদালতে আবেদন জানানো হবে বলে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন। গত বছরের ২৯ নভেম্বর নগরের ধোপাদীঘির উত্তরপাড় এলাকায় অবস্থিত হোটেল অনুরাগের ৩২২ নম্বর কক্ষে খুন হন আতিকুর। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম প্রথম আলোকে জানান, খুনের সঙ্গে বুলবুল সরাসরি জড়িত বলে তাঁরা প্রায় নিশ্চিত। মামলার মূল আসামি শফিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।