সিলেটে ১২টিতে জয়ের আশা আওয়ামী লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট বিভাগের চারটি জেলার ১৬ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১২টিতে দলীয় প্রার্থী জয়ী হওয়ার আশা করছে আওয়ামী লীগ।
এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ গতকাল সোমবার নির্বাচনী প্রচারণা শেষ করে প্রথম আলোর কাছে এই আশাবাদ ব্যক্ত করেন।
দলীয় সমর্থন নিয়ে গত নির্বাচনে সিলেটের ১৬ পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি আটটি করে জয় পেয়েছিল। এর মধ্যে সিলেট জেলার তিন পৌরসভার তিনটিতে আওয়ামী লীগ, মৌলভীবাজারের চারটিতেই বিএনপি, হবিগঞ্জের পাঁচটির মধ্যে তিনটিতে বিএনপি, সুনামগঞ্জের চারটির মধ্যে একটিতে বিএনপি দলীয় সমর্থনের প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছিলেন।