সিলেটে ১৬ নম্বর ওয়ার্ডে পুনরায় ভোট গ্রহণ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে পুনরায় ভোট গ্রহণ আজ শনিবার অনুষ্ঠিত হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত ১৫ জুনের নির্বাচনে বর্তমান কাউন্সিলর জামাল আহমদ (বাসগাড়ি) ও আবদুল মুহিত জাবেদ (টিউবওয়েল) সমানসংখ্যক ভোট পাওয়ায় বিধি অনুযায়ী পুনরায় ভোট গ্রহণের আয়োজন করা হচ্ছে। ভোট গ্রহণকালে ওয়ার্ডের চারটি কেন্দ্রে দুজন নির্বাহী হাকিমের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম।