সিলেটে ১৬ ‘দালাল’ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরে বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার এলাকা স্টেডিয়াম মার্কেট, আদালত চত্বর ও বিআরটিএর কার্যালয়ের সামনে থেকে ১৬ জন ‘দালাল’কে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) একটি দল। গত বুধবার বিকেলে ও সন্ধ্যায় প্রায় ঘণ্টাব্যাপী পৃথক অভিযানে এসব দালালকে আটক করা হয়। আটক ১৬ জনকে প্রতারণা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে বুধবার রাতেই সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।