সিলেটে ২৫ মার্চ সঞ্চরণে মোমবাতি প্রজ্জ্বালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রির কথা সঞ্চরণ করে মোমবাতি প্রজ্জ্বালন করেছে মুক্তিযুদ্ধ অনুশীলন সিলেট। গতকাল সোমবার সন্ধ্যা সাতটায় নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। এতে সিলেটের সাহিত্য ও সংস্কৃতিকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মোমবাতি প্রজ্জ্বালন কর্মসূচির আগে সংগঠনের সভাপতি আল-আজাদের সঞ্চালনায় বক্তব্য দেন সাংসদ শফিকুর রহমান চৌধুরী ও সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, লেখক মিহিরকান্তি চৌধুরী, তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম, সমিঞ্চলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত প্রমুখ। সভায় বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগের কারণে একটি স্বাধীন দেশ পেয়েছি। এখন নব্য রাজাকারদের হাত থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব তরুণ প্রজন্মের। তাই তরুণ প্রজন্মকে স্বাধীনতাবিরোধী শক্তির দিকে সার্বক্ষণিক নজর রেখে তাদের মোকাবিলা করতে হবে।