প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে সিলেট নগরে বিএনপির ডাকা ৩০ এপ্রিলের সকাল-সন্ধ্যা হরতাল কমিয়ে অর্ধদিবস করা হয়েছে। গতকাল শনিবার সিলেটের একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নগর বিএনপির নেতারা এ ঘোষণা দেন। এইচএসসি পরীক্ষা থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে ২১ এপ্রিল সিলেট নগরের কোর্ট পয়েন্টে এক সমাবেশে ৩০ এপ্রিল হরতাল আহ্বান করা হয়। একই দাবিতে সিলেট জেলায় জেলা বিএনপি আহূত কাল সোমবারের হরতাল সকাল-সন্ধ্যা পালন করা হবে।৩০ এপ্রিল এইচএসসি পরীক্ষা থাকায় পরীক্ষার্থী ও তাদের বহনকারী যানবাহন হরতালের আওতামুক্ত রাখা হবে।