সিলেটে ‘অন্তর্ধান’ ছবির প্রচার অনুষ্ঠান
পদ্মা নদী নিয়ে নির্মিত চলচ্চিত্র অন্তর্ধান-এর প্রচার অনুষ্ঠানে জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল সুস্থধারার চলচ্চিত্রকে উৎসাহিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।গতকাল বুধবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান পরিচালিত অন্তর্ধান চলচ্চিত্রের প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য দেন নিজামউদ্দিন লস্কর নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান প্রমুখ।অন্তর্ধান ছবি প্রসঙ্গে জাফর ইকবাল বলেন, ‘সিলেটবাসী নদী মরে যাওয়ার বিষয়টি সম্পর্কে ভালোভাবেই জানেন। নদী ও পরিবেশপ্রিয় এই অঞ্চলের মানুষ টিপাইমুখ ইস্যু নিয়ে আন্দোলন করছেন। এ টিপাইমুখ নিয়ে আমরা সিলেটবাসী খুবই ক্ষুব্ধ ও ব্যথিত।’আলোচনা সভা শেষে মুহম্মদ জাফর ইকবাল অন্তর্ধান চলচ্চিত্রের পোস্টারের মোড়ক উন্মোচন করেন। এরপর চলচ্চিত্রের কিছু নির্বাচিত অংশ উপস্থিত সুধীজনদের দেখানো হয়।