সিলেটে 'এয়ার এশিয়া'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ার বৃহত্তম এয়ারলাইনস ‘এয়ার এশিয়া’-এর এজেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছে সিলেটের অন্যতম ট্রাভেল এজেন্ট ‘সিপার এয়ার সার্ভিস’। গতকাল বুধবার বিকেলে সিলেট চেম্বারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিপার এয়ার সার্ভিসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খন্দকার সিপার আহমদ আনুষ্ঠানিক এ ঘোষণাদেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০ জুলাই থেকে প্রতিদিন ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা ফ্লাইট শুরু করতে যাচ্ছে এয়ার এশিয়া। ওই দিন থেকে সিলেটে এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে সিপার এয়ার সার্ভিস। এয়ার এশিয়া আকাশপথে বিশ্বের ১২৯টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে আসছে। ১২৯ গন্তব্যের টিকিটি এখন সিলেট থেকে সরাসরি সিপার এয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করা যাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।