সিলেটে ‘কবি আবদুল গফ্ফার দত্তচৌধুরী সঞ্চারক-বক্তৃতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে গতকাল মঙ্গলবার সকালে ‘কবি আবদুল গফ্ফার দত্তচৌধুরী সঞ্চারক-বক্তৃতা-২০১২’ অনুষ্ঠিত হয়েছে।সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের শুরুতেই সঞ্চারক-বক্তৃতা দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব আলী মোস্তাফা চৌধুরী। আলোচনা সভা শেষে জফির সেতুর সঞ্চালনে কবি আবদুল গফ্ফার দত্তচৌধুরীর লেখা বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন প্রবীণ শিল্পী হিমাংশু বিশ্বাস ও মিতালী চক্রবর্তী।অনুষ্ঠানে দেশের জনপ্রিয় লেখক মুহমঞ্চদ জাফর ইকবাল, কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, অধ্যাপক ইয়াসমীন হক, অধ্যাপক সুশান্ত কুমার দাশসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।‘গুরুসদয় দত্তের বাংলার লোকশিল্প ভাবনা’ শীর্ষক সঞ্চারক-বক্তৃতায় শামসুজ্জামান খান বলেন, ‘ইতিহাসের একটি নবযুগের সূচনায় একই সঙ্গে অনেক বিষয়ের জাগরণ খুবই সম্ভব এবং স্বাভাবিক। বাংলা সাহিত্য ও বাঙালি সংস্কৃতি দুই-ই যে একই সময়ে সম্রাট নৃপতি ও অভিজাত সম্প্রদায়ের আধিপত্যের বৃত্ত ভেঙে জনগণের কোলে আশ্রয় নিয়ে নতুন জীবরস সংগ্রহ করে বেড়ে উঠেছিল, তাতে আর বিসঞ্চয়ের কী আছে।’