সিলেটে ‘নগর খাদ্য উৎপাদন দিবস’ উপলক্ষে শোভাযাত্রা
সিলেটে ‘নগর খাদ্য উৎপাদন’ দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বেলা সাড়ে তিনটায় নগর ভবন প্রাঙ্গণ থেকে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। দিবসটি উপলক্ষে শারদা হল প্রাঙ্গণে দিনব্যাপী কৃষিমেলা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া, জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল, কাউন্সিলর মো. শাহজাহান, এ বি এম জিল্লুর রহমান, আবদুর রকিব, সেলিম আহমদ, আক্তারুন্নেছা বেবী, আসমা বেগম, ইউএনডিপি ইউপিপিআরের নগর ব্যবস্থাপক গণেশ চন্দ্র ভৌমিক, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সুধাময় মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমান।