সিলেটে ‘পাখিবাড়ি’ মালিক সংবর্ধিত
‘পাখিবাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম! আমরা পাখিদের রক্ষা করছি—আপনারাও এগিয়ে আসুন...!’ বিশ্ব পরিবেশ দিবসে সিলেটে নিজ বাড়িতে বকসহ নানা দেশীয় পাখির অভয়াশ্রম করে দেওয়ায় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সমঞ্চাননা গ্রহণ করে প্রতিক্রিয়ায় এ কথা বলেন ‘পাখিবাড়ি’ হিসেবে পরিচিত বাড়ির মালিক ছালিয়া গ্রামের মো. এমদাদুল হক ও দক্ষিণ সুরমার মো. দুদু মিয়া। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের একটি রেস্তোরাঁর সমেঞ্চলনকক্ষে বাপা ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পৃষ্ঠপোষকতায় সিলেট শহরতলীর উত্তরে ছালিয়া গ্রামের মো. এমদাদুল হক ও দক্ষিণ সুরমার শ্রীরামপুরের মো. দুদু মিয়াকে আনুষ্ঠানিক সমঞ্চাননা দেওয়া হয়। গতকাল প্রথম আলোয় ‘বাড়ি যেন বকের বাসা’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকৃতি ও পাখি সংরক্ষণে তাঁরা ভূমিকা রাখায় দুজনের হাতে সমঞ্চাননা ক্রেস্ট তুলে দিয়ে সিলেটের পুলিশ সুপার মোহামঞ্চদ সাখাওয়াত হোসাইন বলেন, ‘আমরা আজ এই দুজন মানুষের কাছে হেরে গেলাম। তাঁরা নিজেদের বাড়িকে পাখিবাড়ি করে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, এ জন্য এই স্বীকৃতি দিয়ে আমরাও অনুপ্রাণিত হলাম।’ সমঞ্চাননা গ্রহণ করে এমাদুল হক ও দুদু মিয়া তাঁদের বাড়িতে পাখির নিরাপদ আশ্রয়স্থল ভবিষ্যতে ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সমঞ্চাননা ক্রেস্ট হস্তান্তর শেষে ‘জীববৈচিত্র্য সংরক্ষণে অনুকরণীয় দৃষ্টান্ত সমঞ্চাননা’ শীর্ষক আলোচনা সভায় পুলিশ সুপার প্রধান অতিথির বক্তৃতা দেন। রোটারি ক্লাব অব সানসাইনের সভাপতি জয়দ্বীপ দাসের সভাপতিত্বে সভায় বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম, জালালাবাদ রোটারি ক্লাবের সাবেক সভাপতি মাহবুব সোবহানী চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস, সমিঞ্চলিত নাট্য পরিষদের সভাপতি অনুপ কুমার দেব, বার্ডস ক্লাবের সভাপতি হিমাংশু রায়, সংস্কৃতিকর্মী মিশফাক মিশু।