সিলেটে ‘বিজয় সমাবেশ’ করতে দেয়নি পুলিশ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের কোর্ট পয়েন্টে বিজয় দিবস সামনে রেখে আয়োজিত ‘বিজয় সমাবেশ’ করতে দেয়নি পুলিশ। গতকাল সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মহানগর ও জেলা শাখার নেতারা।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মহানগর শাখার আহ্বায়ক সালেহ আহমদ ও জেলা শাখার আহ্বায়ক আবদুর রাজ্জাক। এ সময় দলের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, গতকাল বেলা দুইটার দিকে সমাবেশ হওয়ার কথা ছিল। এ জন্য পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া হয়। এতে যোগ দিতে নেতা-কর্মীরা কোর্ট পয়েন্টে জড়ো হতে চাইলে পুলিশ বাধা দেয়। সেখানে যেকোনো ধরনের সমাবেশের ওপর মৌখিক নিষেধাজ্ঞা জারি করা হয়।কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, ‘মুক্তিযোদ্ধা দলের অভিযোগের বিষয়টি পরস্পরের মুখে শুনেছি। এটা সত্য নয়।’