সিলেটে ‘মহাজনের নাও’
সিলেট মিলনায়তনে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মহাজনের নাও মঞ্চায়িত হয়েছে। নান্দিক নাট্যদলের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী নাট্যোৎসবের দ্বিতীয় দিনে ঢাকার সুবচন নাট্য সংসদ নাটকটি মঞ্চায়ন করে। প্রয়াত বাউলসম্রাট শাহ আবদুল করিমের জীবন ও দর্শননির্ভর এই নাটক রচনা করেন শাকুর মজিদ ও নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। আজ শনিবার উৎসবের শেষ দিনে ঢাকার থিয়েটার আর্ট ইউনিট মগজ সমাচার মঞ্চায়ন করবে।পিঠা উৎসব: সিলেটের সাংস্কৃতিক সংগঠন শ্রুতির উদ্যোগে গতকাল নগরের মীরের ময়দান এলাকার শ্রীহট্ট সংস্কৃত কলেজে ‘রবি পিঠা উৎসব’-এর আয়োজন করা হয়। সকাল আটটায় বাঁশি বাদনের মধ্য দিয়ে দিনব্যাপী উৎসব শুরু হয়। এর উদ্বোধন করেন শিল্পী মাহমুদুজ্জামান বাবু। প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। পরে রাত পর্যন্ত চলে দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীদের পরিবেশনায় গান ও নৃত্য।