সিলেটে ‘রাসেশ্বরী পালা’ পরিবেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে গতকাল শুক্রবার মণিপুরি ‘রাসেশ্বরী পালা’ অনুষ্ঠিত হয়েছে। মণিপুরি সাংস্কৃতিক উৎসব উদ্যাপন পরিষদের আয়োজনে নগরের মির্জাজাঙ্গাল এলাকার মণিপুরি রাজবাড়ি মণ্ডপে এই পালা অনুষ্ঠিত হয়। ভারতের মণিপুর রাজ্যের ‘শ্রীশ্রী গোবিন্দ রাসেশ্বরী পালা মরূপ’ পালা পরিবেশনা করে। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে উদ্যাপন পরিষদের আহ্বায়ক এ কে শেরামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত ও শ্রীশ্রী গোবিন্দ রাসেশ্বরী পালা মরূপের প্রেসিডেন্ট চোংথাম যামিনী দেবী। যামিনী দেবী রাসেশ্বরী পালার উদ্ভব ও মণিপুরি সংস্কৃতিতে এই পালার গুরুত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।বক্তারা জানান, অষ্টাদশ শতাব্দীতে মণিপুররাজ ভাগ্যচন্দ্রের শাসনামলে তাঁর কন্যা বিম্বাবতী দেবীর বিশেষ উদ্যোগে রাসেশ্বরী পালার সূচনা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন এন যোগেশ্বর অপু।