সিলেটে ‘শিল্পের আলোয় মুক্তিযুদ্ধ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে শিল্পকলা একাডেমীর উদ্যোগে গতকাল শনিবার ‘শিল্পের আলোয় মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ছয়টায় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আগামী ও চাকা প্রদর্শিত হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম। জেলা প্রশাসক খান মোহামঞ্চদ বিলালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আবদুল হান্নান। পরে মুক্তিযুদ্ধভিত্তিক সংগীতানুষ্ঠান ও গীতিনৃত্যনাট্য পরিবেশন করেছে স্থানীয় শিল্পীরা।