সিলেটের এক প্রাথমিক বিদ্যালয়ে চালু হলো ‘শিশুশ্রেণী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘শিক্ষানীতিতে ‘শিশুশ্রেণী’র বিষয়টি রয়েছে। আনন্দময় পরিবেশ যাতে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে, সেটা শিক্ষানীতিতে রয়েছে। আমাদের দেশে প্রাথমিক শিক্ষার খুব ভালো ভিত্তি দরকার। তাহলে আর উচ্চশিক্ষায় কোনো সমস্যা হবে না।’সিলেট সদর উপজেলার মোগলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল শিশুশ্রেণীর শিক্ষা কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বেলা ১১টায় ‘শিশুশ্রেণী ও ভর্তি শোভাযাত্রা উদ্বোধন’ শিরোনামে আলোচনা অনুষ্ঠান হয়। এতে মুহম্মদ জাফর ইকবাল ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মারুফ আহমদ চৌধুরী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সঞ্জীব চক্রবর্তী, শিক্ষিকা মমতাজ বেগম মজুমদার প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ওই স্কুলের প্রধান শিক্ষিকা শাহজাদী খানম।আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে মোগলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও পার্শ্ববর্তী কাজিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। শেষে শিক্ষার্থীরা মুহম্মদ জাফর ইকবালের হাতে নিজেদের আঁকা একটি বাংলাদেশের মানচিত্র তুলে দেয়।