সিলেটের ওসমানীনগরে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় উপজেলা প্রশাসন গোয়ালাবাজার ও তাজপুরে ১৪৪ ধারা জারি করেছে। আজ বুধবার বেলা একটা থেকে অনির্দিষ্টকালের জন্য এ ১৪৪ ধারা বহাল থাকবে।
আজ দুপুর ১২টা থেকে মাইকযোগে প্রচার করে প্রশাসনের এ সিদ্ধান্তের কথা জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শওকত আলী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর সন্ধ্যায় ওসমানীনগরের গোয়ালাবাজারে শ্রমিক লীগের সম্মেলনে দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষেরÿ অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা হলে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের দুটো পক্ষ পাল্টাপাল্টি তৎপরতা শুরু করে।
আজ বেলা একটার দিকে গোয়ালাবাজারে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাবুর রহমানের পক্ষ প্রতিবাদ সমাবেশ ডাকে। এর পরপরই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফলাজুর রহমানের পক্ষ একই স্থানে পাল্টা সমাবেশ ডাকে। এতে প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে।