সিলেটের কোতোয়ালি থানার ওসি সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিলেট নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার পরিপ্রেক্ষিতে কর্তব্যে অবহেলা ও অসদাচরণের অভিযোগে গতকাল রোববার সন্ধ্যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানা গেছে। রাত সাড়ে আটটায় মহানগর পুলিশের উপকমিশনার আহসান হাবীব কোতোয়ালি থানার ওসি সাময়িক বরখাস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।মহানগর পুলিশ সূত্র জানায়, মার্চ মাস থেকে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছিল। একজন শিক্ষক ও সাংবাদিক হত্যার ঘটনা এবং বিএনপির দুই পক্ষের সংঘর্ষে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করার পর চিহ্নিত অস্ত্রধারী গ্রেপ্তার না হওয়ায় কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। নগরে ছিনতাইসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় ওসিকে কর্তব্যে অবহেলার দায় দেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এ অবস্থা বিবেচনায় এবং নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।