সিলেটের কোম্পানীগঞ্জে পাথরশ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের কোম্পানীগঞ্জে এক পাথরশ্রমিক নিহত হয়েছেন। উপজেলার ভোলাগঞ্জ ধলাই নদী থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আবুল কাশেম (৩৫) নামের ওই শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শ্রমিকের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার রসুলপুর আখাউড়া গ্রামে। ময়নাতদন্ত শেষে গতকাল শুক্রবার আবুল কাশেমের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, দুই দিন আগে ভোলাগঞ্জ নদীর ভারতীয় সীমান্ত এলাকায় পাথর সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হন আবুল কাশেম। বৃহস্পতিবার বিকেলে ধলাই নদীতে তাঁর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সরকার প্রথম আলোকে বলেন, লাশের এক হাত ভাঙা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।