সিলেটের চার জেলায় এবার দুর্গাপূজা হবে ২১৫৯টি মণ্ডপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের চারটি জেলায় এবার দুই হাজার ১৫৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছরের চেয়ে এবার ৭৪টি পূজা বেশি হচ্ছে। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সিলেট শাখা সূত্রে জানা গেছে, সিলেট জেলায় ৫৬৭টি, মৌলভীবাজারে ৭৩০, সুনামগঞ্জে ২৯২ ও হবিগঞ্জে ৫৭০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।সংগঠনের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় ধর প্রথম আলোকে বলেন, ‘২০ অক্টোবর মহা ষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হবে। ইতিমধ্যে সিলেটের সব কটি পূজামণ্ডপে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পূজার সময় আইনশৃঙ্খলা জোরদার ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানাচ্ছি।’তিনি আরও জানান, গত বছরের তুলনায় সিলেট জেলায় এবার চারটি পূজা কম হচ্ছে। চলতি বছর সিলেট নগরে ৬২টি, সদর উপজেলায় ৪২, দক্ষিণ সুরমায় ২৬, গোলাপগঞ্জে ৫৫, বালাগঞ্জে ৫০, কানাইঘাটে ২৯, জৈন্তাপুরে ২০, বিশ্বনাথে ২৬, জকিগঞ্জে ১০৮, গোয়াইনঘাটে ৩১, বিয়ানীবাজারে ৫৪, কোম্পানীগঞ্জে ২৮ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩৬টি পূজামণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।