সিলেটের তিনটি পৌরসভায় জাপার প্রার্থী চূড়ান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের তিনটি পৌরসভায় জাতীয় পার্টি (জাপা) তাদের মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে। গতকাল রোববার দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ওই তিনজনের সাক্ষাৎকার নিয়ে তাঁদের প্রার্থিতা চূড়ান্ত করেন।
দলীয় সূত্র জানায়, সিলেটের তিন পৌরসভায় জাপা মনোনীত প্রার্থী হলেন জকিগঞ্জে দল-সমর্থিত বর্তমান মেয়র আবদুল মালেক, কানাইঘাটে উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুল আহমদ ও গোলাপগঞ্জে উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আখলাকুর রহমান। গতকাল ঢাকায় এরশাদের বাসায় তাঁদের প্রার্থিতা চূড়ান্ত করা হয়।
জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি আবদুল্লাহ সিদ্দিকী বলেন, তিন পৌরসভার প্রার্থীর সাক্ষাৎকার নিয়ে এরশাদ তাঁদের প্রার্থিতা ঘোষণা করেছেন।