সিলেটের নবনির্বাচিত মেয়রকে বোমা মেরে হত্যার 'গুজব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীকে বোমা মেরে হত্যা করা হতে পারে বলে গতকাল বৃহস্পতিবার ‘গুজব’ ছড়ানো হয়। এ ঘটনায় মেয়র বন্দরবাজার এলাকায় পূর্বনির্ধারিত গণসংযোগ বাতিল করেন।  মেয়রের পারিবারিক সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে নগরের কুমারপাড়ার বাসা থেকে আরিফুল হক গণসংযোগের উদ্দেশ্যে বের হওয়ার সময় দুজন অপরিচিত লোক নিজেদের রিকশাচালক পরিচয় দিয়ে তাঁর পরিবারের সদস্যদের সতর্ক করে দেন, বন্দরবাজারে গেলে মেয়রকে বোমা মেরে হত্যার পরিকল্পনা করেছে একটি চক্র। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক বিষয়টি আরিফুল হককে জানান। এরপর মেয়র গণসংযোগ কর্মসূচি বাতিল করে বিষয়টি পুলিশকে জানান। মেয়র আরিফুল হক বলেন, ‘সতর্কতা ও নিরাপত্তাজনিত কারণে আমি বন্দরবাজারের গণসংযোগ বাতিল করে ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশকে জানিয়েছি।’