সিলেটের ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের সুবর্ণজয়ন্তী উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের তিন দিনের সুবর্ণজয়ন্তী উৎসব শুরু হয়েছে। বেলা সাড়ে তিনটায় সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন।ঢাকঢোল বাজিয়ে নেচে-গেয়ে মঙ্গল শোভাযাত্রা নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারী সবার হাতে শোভা পাচ্ছিল রং-বেরঙের মুখোশ, ব্যানার, ফেস্টুন। শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন অধ্যক্ষ সাজিদা খানম চৌধুরী ও রাবেয়া খান আহমেদ এবং বর্তমান অধ্যক্ষ বেগম সুলতানা। উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক আফজাল রশিদ চৌধুরী ও সদস্য সচিব আবদুল করিম জানান, আজ শুক্রবার সকাল ১০টায় উৎসবের মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামীকাল শনিবার বেলা তিনটায় উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।